শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বে একদিনে মৃত্যু ১২৭২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুন, ২০২২

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় ১ হাজার ২৭২ জনের মৃত্যু ও ৫ লাখ ২৯ হাজার ৭৭৫ জন নতুন করে শনাক্ত হয়েছেন। এদিন বিশ্বে ভাইরাসটি থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৮৪ হাজার ৪৭৬ জন।

করোনার আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স সূত্রে জানা গেছে এসব তথ্য। এদিন দৈনিক সংক্রমণের হিসেবে বিশ্বে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। আর সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে তাইওয়ানে।

যুক্তরাষ্ট্রে শুক্রবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৯৩ হাজার ৮৬২ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ২০৫ জনের। একই দিন তাইওয়ানে কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ২১৩ জন এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬৮ হাজার ৩৪৭ জন।

আরও যেসব দেশে শুক্রবার সংক্রম-মৃত্যুর উচ্চহার দেখা গেছে— জার্মানি (নতুন আক্রান্ত ৭৪ হাজার ৯০৮ জন, মৃত ১০৬ জন), ব্রাজিল (নতুন আক্রান্ত ৫৬ হাজার ৪৯১ জন, মৃত ১৫৮ জন), অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৩০ হাজার ১০ জন, মৃত ৩৮ জন), রাশিয়া (মৃত ৭০ জন, নতুন আক্রান্ত ৩ হাজার ৬৭৮ জন), স্পেন (মৃত ৬৪ জন, নতুন আক্রান্ত ১৪ হাজার ১৫২ জন) ও উত্তর কোরিয়া (নতুন আক্রান্ত ৪৫ হাজার ৫৪০, মৃত ০)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৮৯৪ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ১০ লাখ ৩১ হাজার ১৯১ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৬ হাজার ৭০৩ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD