শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় আক্রান্ত ১২৮ জনের মধ্যে রাজধানীতে ১১৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২

করোনায় আক্রান্ত হয়েছেন ১২৮ জন। এর মধ্যে রাজধানী ঢাকাতেই আক্রান্ত হয়েছেন ১১৪ জন। আর বাকি আক্রান্ত ১৪ জন ঢাকার বাইরের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় এসব আক্রান্ত হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

আগের দিন দেশে ১০৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছিল। তার আগের ভাইরাসটি শনাক্ত হয়েছিল ৭১ জনের শরীরে।

এ পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ২৪৩ জনে। শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ। অপর দিকে মারা যাওয়ার সংখ্যা অপরিবর্তিত রয়েছে। দেশে মোট ২৯ হাজার ১৩১ জন মারা গেছেন।

সোমবার (১৩ জুন) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি এসব প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৬৮৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৬ হাজার ৬৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৩৩৭ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD