শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হাওরে নৌকাডুবি: নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

কিশোরগঞ্জের ইটনায় হাওরে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ হওয়া ৩ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মোল্লা রাইজিংবিডিকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহগুলো নৌকার ভেতরই পাওয়া গেছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া নিচ্ছি। মৃত ৩ জন হলেন-কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মো. মোস্তফার ছেলে মো. মাসুদ (২৫), করিমগঞ্জের হালগড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে সিরাজ উদ্দিন (৬০) ও করিমগঞ্জের হালগড়া গ্রামের সওদাগরের ছেলে ওয়াসিম (৩৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার (১৩ জুন) দুপুরে ইটনা হাওরে এ দুর্ঘটনা ঘটে। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় গাছের ডালপালা নিয়ে পাঁচজন ইটনা উপজেলার ধনপুর সহিলা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পথে নৌকাটি ঝড়ের কবলে পড়ে। হাওরে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা দুজন সাঁতরে মাছ ধরার নৌকায় উঠতে পারলেও বাকি তিনজন নৌকাসহ তলিয়ে যায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD