শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রোববার থেকে রাজধানীর যেসব স্থানে দেওয়া হবে কলেরা টিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২

রোববার (২৬ জুন) থেকে কলেরা ও ডায়রিয়া সংক্রমণ প্রতিরোধে সরকারের টিকা কর্মসূচি শুরু হবে। প্রথম ডোজের এই টিকা কর্মসূচি চলবে আগামী ২ জুলাই (শনিবার) পর্যন্ত। মুখে খাওয়ার এই টিকা গর্ভবতী নারী ছাড়া এক বছর বয়স থেকে সব বয়সের মানুষকে দেওয়া হবে। প্রাথমিকভাবে রাজধানীর পাঁচটি স্থানে দেওয়া হবে এই টিকা।

শনিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) সূত্রে এসব তথ্য জনা গেছে।

সিডিসি জানায়, আগামী ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত প্রথম ডোজ মুখে খাওয়ার কলেরা টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। রাজধানীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সম্মেলন কক্ষে দুপুর ২টায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

সিডিসি আরও জানায়, জাতীয় কলেরা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় রাজধানীর ৫টি স্থানে (মিরপুর, মোহাম্মদপুর, দক্ষিণখান, যাত্রাবাড়ী ও সবুজবাগ) প্রায় ২৩ লাখ মানুষকে এ টিকা দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কলেরা টিকা প্রদান এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা দিচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD