ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যমতে, নতুন আক্রান্ত ৩৫ জনের মধ্যে ৩৩ জনই ঢাকায় এবং দু’জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে ১২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন।
চলতি বছর এখন পর্যন্ত ৯২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৯২ জন এবং মৃত্যু হয়েছে একজনের।
উল্লেখ্য, ২০২১ সালে ডেঙ্গুতে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।