শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পদ্মা সেতু: ছোট গাড়ি পারাপার কমেছে পাটুরিয়ায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২

পদ্মা সেতুর উদ্বোধনের পর থেকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট গাড়ির পারাপারের হার কমেছে।

রোববার (২৬ জুন) বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (২৪ জুন) সকাল ৬টা থেকে শনিবার (২৫ জুন) সকাল ৬টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৬ হাজার ৯১৭টি যানবাহন পারাপার করা হয়। শনিবার (২৫ জুন) সকাল ৬টা থেকে রোববার (২৬ জুন) সকাল ৬টা পর্যন্ত সাত হাজার ৬৫৮টি যানবাহন পারাপার করা হয়েছে। মাওয়া ঘাট বন্ধ থাকায় বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যা থেকে এ নৌরুটে বাড়তি যানবাহনের চাপ পড়ে। আজ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট আগের মতো স্বাভাবিক রয়েছে। তবে পদ্মা সেতু উদ্বোধনের পর এ নৌরুটে ছোট গাড়ি পারাপারের হার কমেছে। এখন এ নৌরুটে দেড়শো সাধারণ পণ্যবাহী ট্রাক ও ২০টির মতো বাস নৌরুট পারের অপেক্ষায় রয়েছে। এই নৌরুটে ২১টি ফেরি চলাচল করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD