শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কমছে বন্যার পানি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২

বৃষ্টিপাত কম হওয়ায় কমতে শুরু করেছে সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি। সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে দিয়ে ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাত্র ২৪ মিলিমিটার।

শুক্রবার (১ জুলাই) পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম।

আগামী কিছুদিন বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় ধীরে ধীরে লোকালয় ও রাস্তাঘাট থেকে পানি কমতে পারে বলেও জানানো হয়েছে।

এদিকে বন্যা পরিস্থিতির মধ্যে গত দুই ধরে নতুন করে পানি বৃদ্ধি পাওয়ার বন্যা কবলিত এলাকায় আতঙ্ক দেখা দেয়। পানি কমতে শুরু করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। তবে বন্যার পানি ধীর গতিতে কমতে থাকলে মানুষের দুর্ভোগ বাড়ার সাথে সাথে ক্ষয়ক্ষতি বাড়ছে। টানা দুই সপ্তাহ পানিবন্দি থাকায় খাদ্য সংকট, পানি, স্যানিটেশন, চিকিৎসাসহ মানবিক বিপর্যয় নেমে এসেছে বন্যার্ত এলাকায়। ডায়েরি, চরম রোগসহ বিভিন্ন পানিবাহিত রোগ দেখা দিয়েছে।

প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনী ত্রাণ তৎপরতার পাশাপাশি স্বাস্থ্যসেবা অব্যাহত থাকলেও গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় এখনো এসব ত্রাণ বা সেবা পৌঁছাতে না পেরে বলে অভিযোগ রয়েছে বানভাসিদের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD