শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বাস-মাইক্রোর সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ জুলাই, ২০২২

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজার সামনের সড়কে বাসের ধাক্কায় মাইক্রোবাস উল্টে মাইক্রোবাসের এক আরোহী নিহত হয়েছেন। টোলপ্লাজার জাজিরা অংশের প্রায় দেড় শ মিটার দূরে এক্সপ্রেসওয়েতে আজ শনিবার বিকেল পৌনে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল হক মোল্লা (৬০)। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের চাগাইয়া গ্রামের তিতা মিয়ার ছেলে।

পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

শিবচর হাইওয়ে পুলিশ জানায়, পদ্মা দক্ষিণ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দুর্ঘটনার পরপরই হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। আহতদের চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাওডোবা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD