মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

মা ও ছেলেকে গলা কেটে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাতরা। রোববার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দি গ্রামে এ ঘটনা ঘটে।

সকালে এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

পুলিশের ধারণা, রাতের কোনো একসময় তাদের গলা কেটে হত্যা করে পালিয়েছে হত্যাকারীরা।

নিহতরা হলেন— ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দি গ্রামের রাজিয়া সুলতানা (৪০) ও তার ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র তালহা। রাজিয়ার স্বামী আউয়াল চার বছর আগে মারা গেছেন। আউয়ালের বাড়িতেই থাকতেন দুজন।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, রাতের কোনো একসময়ে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, নিহতদের পরিচিত কেউ এ ঘটনা ঘটিয়েছে। তবে ঠিক কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত চলছে, পরে বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD