শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ডেঙ্গু আক্রান্ত আরও ৪২ জন হাসপাতালে ভর্তি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জুলাই মাসের প্রথম তিন দিনে আক্রান্ত হয়েছেন ১১৩ জন। আক্রান্তদের ৩২ জন ঢাকার এবং বাকি ১০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

রোববার (৩ জুলাই) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এরমধ্যে শুধু ঢাকাতেই ১১৮ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন রোগী। এই বছরের ১ জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত ১ হাজার ২০২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন একজন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD