শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের তরা নামক স্থানে ট্রাক ও সেলফি পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে আশিক গাজী (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ যাত্রী। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, নিহত আশিক গাজী রাজবাড়ী জেলার ভ্রাম্যণদিয়া এলাকার জয়নাল মিয়ার ছেলে।

তার মরদেহ মানিকগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছেন।
এদিকে, দুর্ঘটনাস্থলের দু’পাশে যানাবাহনের আটকা পড়ে দীর্ঘ সারি তৈরি হয়। প্রায় দেড় ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD