বাংলাদেশ টেলিভিশনের ঈদের একটি নৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন তারিন জাহান। অনুষ্ঠানের নাম ‘নৃত্যের তালে তালে’। এটি বিটিভিতে ঈদের দিন বেলা ১টা ৩০ মিনিটে প্রচার হবে। নৃত্যানুষ্ঠানটির কোরিওগ্রাফি করেছেন আনিসুল ইসলাম হিরু।
এতে তারিনের সঙ্গে এবার দেখা যাবে তরুণ নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার শাওন শানকে। এরইমধ্যে বিটিভিতে এ অনুষ্ঠানের রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। এতে অংশ নেওয়া প্রসঙ্গে তারিন বলেন, হিরু ভাইয়ের সঙ্গে কাজ মানেই দারুণ কিছু। আর তরুণ শিল্পী হিসাবে শাওনও কাজে মনোযোগী। আশা করি এটি দর্শকদের ভালো লাগবে।’
শাওন বলেন, ‘তারিন আপুর সঙ্গে সহকারী হিসাবে এর আগে অনেক কাজ করার সুযোগ হয়েছে আমার। তবে জুটি হিসাবে এবারই প্রথম কাজ করেছি। এটা যে আমার জন্য কত বড় পাওয়া তা আসলে ভাষায় প্রকাশের নয়। একজন মানুষ এত পারফেক্ট কেমন করে হয় তা তারিন আপুর সঙ্গে এ কাজটি না করা হলে উপলব্ধি করা হতো না আমার। আমি এ কাজটি নিয়ে ভীষণ আশাবাদী।’