শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পদ্মায় মিলছে বড় বড় পাঙ্গাস ইলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে বড় বড় পাঙ্গাস ও ইলিশ মাছ। মঙ্গলবার বিকালে রাজবাড়ীর দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে রশিদ সেখের জালে ৮ কেজি ওজনের পাঙ্গাস ও ১ কেজি ৮০০ গ্রাম ওজনের ইলিশ মাছ দুটি ধরা পড়ে।

জেলে রশিদ সেখ জানান, শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে ১০ জন মিলে নৌকায় ফেরিঘাটে এসে ঘাইল্যা ব্যাড় জাল ফেলে বসে থাকি। কিন্তু কোনো মাছ ধরা পড়ে না। অবশেষে মঙ্গলবার বিকাল ৩টার দিকে জোরে ধাক্কা মারলে বুঝতে পারি জালে বড় বড় কোনো মাছ ধরা পড়েছে। একটু সময় নিয়ে জাল তুলে দেখি বড় একটি পাঙ্গাস ও একটি ইলিশ মাছ ধরা পড়েছে। পরে মাছগুলো স্থানীয় আড়তে বিক্রি করি।

এ বিষয়ে ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ৮ কেজি ওজনের পাঙ্গাস মাছটি ১ হাজার টাকা কেজি দরে ৮ হাজার টাকা ও ১ কেজি ৮০০ গ্রামের ইলিশ মাছটি ৩ হাজার ৩শ টাকা কেজি দরে ৫ হাজার ৯৪০ টাকায় কিনে নিয়েছি। এখন মাছগুলো ঢাকায় বিক্রি করা হবে বলে তিনি জানান।

গোয়ালন্দ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, বর্তমানে পদ্মা নদীতে পানি বেড়ে যাওয়ায় অধিকাংশ জেলের জালে বড় বড় মাছ ধরা পড়ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD