শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভয় দেখাতে শিক্ষকের বাড়িতে বোমা সদৃশ বস্তু, গ্রেপ্তার ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২

সিরাজগঞ্জের এনায়েতপুরে ভয় দেখাতে শিক্ষককের বাড়িতে বোমা সদৃশ বস্তু রাখার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ জুলাই) রাতে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

আসামিরা হলেন এনায়েতপুরের গোপরেখী গ্রামের হাবিবুর রহমান হাবিব ও সাব্বির হোসেন।

এনায়েতপুরের ওসি আনিছুর রহমান জানান, শাহজাদপুর ঘোড়শাল সাহিত্যিক বরকতউল্লাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোপরেখী গ্রামের বাসিন্দা আবদুল গফুরের মালিকানাধীন ওষুধের দোকান রয়েছে। বেতিল বাজারের ওই ওষুধের দোকান থেকে কয়েক দিন আগে ওষুধ কেনেন হাবিব। ওষুধের দাম বেশি নেওয়ার কারণে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জেরেই ওই শিক্ষককে শায়েস্তা করতে তার বাড়িতে বোমা সদৃশ বস্তু রেখে ভয় দেখিয়ে চাঁদা দাবি করে হাবিব ও সহযোগী সাব্বির। তারা ইউটিউব দেখে বোমার আদলে ওই বস্তুটি তৈরি করেন। এ ঘটনায় রোববার (৩ জুলাই) রাতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ দিকে মোবাইলের সূত্র ধরে মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD