শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আয় কমে যাচ্ছে ইংলিশ ক্লাবগুলোর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০

 

গেল ২০১৮-১৯ মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ ২০ ফুটবল ক্লাবের সব মিলিয়ে আয় ছিল ৫ বিলিয়ন পাউন্ডের ওপর। এর আগে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এত আয় আগে কখনও করতে পারেনি। কিন্তু করোনাভাইরাসের কারণে ২০১৯-২০ মৌসুমে তেমনটা আর হচ্ছে না।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর আয় এবার কমে যাবে অন্তত এক বিলিয়ন পাউন্ড। কেননা গেল মার্চ থেকে স্থগিত হয়ে আছে চলতি মৌসুমের খেলা। আর ইংলিশ লিগের বাকি থাকা ৯২টি ম্যাচ হবে দর্শকহীন স্টেডিয়ামে। ফিন্যান্সিয়াল সার্ভিস ফার্ম ডিলয়েট এমনটাই জানিয়েছে।

ব্রডকাস্টারদেরকে অর্থ ফেরত দিতে হচ্ছে। হচ্ছে না ম্যাচডে আয়। ফলে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর স্থায়ীভাবে ক্ষতি হচ্ছে ৫০০ মিলিয়ন পাউন্ড।

এদিকে গত মাসে প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়েছে, করোনার কারণে ইতোমধ্যে ২৮ মিলিয়ন পাউন্ড ক্ষতি হয়েছে তাদের। তাদের ধারণা, ক্ষতির পরিমাণটা আরও বাড়বে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD