শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর তোপের মুখে মামদানি, পালটা জবাব নিউইয়র্ক মেয়রের ওয়াশিংটনে ট্রাম্প-সি বৈঠক, কমল উত্তেজনা—থাকল পুরোনো বিরোধ

মুড সুইং শুভশ্রীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০

 

টলিউডের অন্যতম সুখী দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সংসারে এবার নতুন সদস্য আসতে চলেছে।

তার মা হওয়ার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন শুভশ্রী। শুভশ্রী তার ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটারে লিখেছিলেন, ‘আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে ঘোষণা করতে চাই আমরা প্রেগন্যান্ট।’ নিজের ও রাজের একটি ছবিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। সেখানে রাজের টি-শার্টে লেখা, ‘হবু বাবা’ ও শুভশ্রীর টি-শার্টে লেখা ‘হবু মা’।

অন্তঃসত্ত্বা অবস্থায় মুড সুইং শুভশ্রীর। এই পর্যায়ে এমনটা হওয়া অস্বাভাবিক কিছুই নয়! অতঃপর ফ্রিজ থেকে চুপিচুপি চকলেট বের করে মজেছেন নায়িকা। আর বউদির এই মজাদার কাণ্ড-কারখানা ক্যামেরাবন্দি করেছেন শুভশ্রীর ‘ননদিনী’ সৃষ্টি পাণ্ডে।

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করা মাত্রই কমেন্টের বন্যায় ভরিয়ে দিয়েছেন টলিউডের নায়িকারা। শ্রাবন্তী, সৃজিত-পত্নী মিথিলা, কৌশানী অনেকেই ‘মিষ্টি’ বার্তা পাঠিয়েছেন অভিনেত্রীকে।

ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যেখানে পলকা ডটেড কালো ম্যাটারনিটি পোশাক পরে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বেম্বি বাম্পের ছবি অবশ্য এর আগেও পোস্ট করেছিলেন অভিনেত্রী। তবে এবার আরও স্পষ্ট।

ভালোবেসে ২০১৮ সালে ১১ মে বিয়ে করেছিলেন টলিউডের বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী ও নায়িকা শুভশ্রী গাঙ্গুলী। দুই বছরের মধ্যে অনেক ভাল সময় কাটিয়েছেন তারা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD