শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

ওভেন পরিষ্কার করবেন যেভাবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০

 

ব্যস্ত নাগরিক জীবনে ওভেন খুবই দরকারি একটি জিনিস। খাবার গরম করার জন্য সাধারণত ওভেন ব্যবহার করা হয়। ওভেন ব্যবহার করলেও আমরা অনেকেই জানি না কীভাবে তা পরিষ্কার করতে হয়।

ওভেন পরিষ্কার করবেন যেভাবে

১. একটি প্লাস্টিকের বাটিতে এক চামচ লেবুর রস, এক চামচ সাদা ভিনেগার ও এক চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এবার স্পঞ্জ অথবা কাপড় ভিজিয়ে ওভেন হালকাভাবে ঘষে পরিষ্কার করুন। পরিষ্কার শেষে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।

২. ওভেন পরিষ্কারের আগে ভেতরের ময়লাগুলো একটা পুরনো টুথব্রাশ দিয়ে পরিষ্কার করুন। এর পর পরিষ্কার করার জন্য অন্য উপাদান ব্যবহার করুন।

৩. পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ঘন করে একটা পেস্ট তৈরি করুন। ওভেনের ভেতরে-বাইরের পরিষ্কারের জন্য রাতে প্রলেপের মতো করে লাগিয়ে রাখুন। সকালে একটা কাপড় দিয়ে ঘষে মুছে ফেলুন।

৪.ওভেনের ভেতর শুকনো খাবার লেগে থাকলে এক কাপ আপেল সিডার ভিনেগারের মধ্যে একটা চামচে চিনি মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। তার পর একটা কাপড় বা স্পঞ্জের সাহায্যে মিশ্রণটি ময়লাযুক্ত স্থানে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। তার পর ঘষলে সহজেই পরিষ্কার হয়ে যাবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD