শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

‘ওর ঠোঁট তখন নীল হয়ে গেছে, সে কাঁপছিল’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২

দুজনেই ছিলেন স্টারকিড। বর্তমানে তারা নিজেরাই বলিউড তারকা। সিনেমার নায়িকা তারা। এ দুই নায়িকা হলেন – জাহ্নবী কাপুর ও সারা আলি খান।

দুজনেরই বলিউড অভিষেক ২০১৮ সালে। ‘ধড়ক’ ও ‘কেদারনাথ’ দিয়ে হিন্দি ছবিতে পথচলা শুরু তাদের।

ব্যক্তিগত জীবনে দুজনই ঘনিষ্ঠ বন্ধু। জিম, পার্টি থেকে যেকোনো অনুষ্ঠানে এমনকি একসঙ্গে দেশ-বিদেশে ঘুরতে বেরিয়ে পড়েন তারা।

আর এমনই একসঙ্গে ঘুরতে গিয়ে কয়েকবার মরতেও বসেছিলেন দুজন। একবার নাকি মাত্র ৬ হাজার রুপি বাঁচাতে গিয়ে প্রাণটাই হারাতে বসেছিলেন জাহ্নবী-সারা।

জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নতুন সিজনের একটি পর্বে একসঙ্গে হাজির হয়ে সে কথাই জানালেন জাহ্নবী ও সারা।

জাহ্নবী জানালেন, বছর কয়েক আগে কেদারনাথ ঘুরতে গিয়ে প্রচণ্ড ঠাণ্ডাতেও এমন এক হোটেলে ওঠেন দুজন যেখানে কোনো হিটারের ব্যবস্থা ছিল না। আর সারার বুদ্ধিতে পয়সা বাঁচাতে গিয়ে প্রচণ্ড ঠাণ্ডাতেও সেই হোটেলে ওঠেন তারা। পরে কেদারনাথের ঠাণ্ডায় তাদের প্রাণ যায় যায় অবস্থা হয়।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে করণকে জাহ্নবী বলেন, ‘দুটি থার্মাল, একটি পাফার জ্যাকেট, তিনটি শাল, দুই ট্রাক প্যান্ট নিয়ে কেদারনাথ গিয়েছিলাম। ওই রাতে আমি সব কটি পরেও রীতিমতো ঠাণ্ডায় কাঁপছিলাম। সারা যখন বন্ধুদের সঙ্গে দেখা করে হোটেলে ফেরে, ওর ঠোঁট তখন নীল হয়ে গেছে, সে কাঁপছিল। মাইনাস সাত ডিগ্রি তাপমাত্রায় রুম হিটার ছাড়া থাকাটা ভয়াবহ অভিজ্ঞতা। ওই হোটেলের বাথরুমের অবস্থায় ছিল শোচনীয়। মনে হচ্ছিল বাথটাবে বসলেই যেন ভেঙে পড়বে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD