শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নড়াইলে বাড়িঘরে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২

নড়াইলের লোহাগড়া উপজেলায় ফেসবুকে মুদি দোকানির বিতর্কিত পোস্ট দেওয়া নিয়ে এক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ জুলাই) সকালে নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাতে লোহাগড়া থানার এসআই মাকরুফ রহমান বাদী হয়ে এ মামলাটি করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, দিঘলিয়া গ্রামের মো. রাসেল মৃধা (৩৮), তালবাড়িয়া গ্রামের মো. সাঈদ শেখ (৫৫), লুটিয়া গ্রামের কবির গাজী (৪০), বয়রা গ্রামের মো. মাছুম বিল্লাহ (৩৪) ও বাটিকাবাড়ী গ্রামের রেজাউল শেখ (৪০)।

স্থানীয়রা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টকে কেন্দ্র করে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে সাহাপাড়ায় গত ১৫ জুলাই জুম্মার নামাজের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আকাশের গ্রেপ্তার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করে লোকজন। বিকেলে উত্তেজনা আরও বাড়ে এবং সন্ধ্যায় ধর্ম অবমাননার কথিত অভিযোগ তুলে সাহাপাড়ার কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় আসামি করা হয়েছে ২০০ থেকে ২৫০ জনকে। এ নিয়ে এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে। এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটি মামলা করা হয়।

তিনি আরও জানান, হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযান চলমান রয়েছে। বাকি আসামিদেরও দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD