শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

শাকিব খান ও সাকিবকে একসঙ্গে দেখতে লাগবে ২০ হাজার টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। এবারের ঈদে তার কোনো সিনেমা মুক্তি পায়নি।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের আগে ছুটি নিয়ে সময়টা বেশ ভালোই উপভোগ করছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। বিভিন্ন বিজ্ঞাপনচিত্রের কাজ নিয়ে ব্যস্ত তিনি।

এবার এ অঙ্গনের দুই তারকাকে দেখা যাবে একমঞ্চে। নিউইয়র্কের একটি অনুষ্ঠানে একই সঙ্গে মঞ্চে দেখা যাবে তাদের। শো টাইম মিউজিক আয়োজিত অনুষ্ঠানটির নাম- ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’।

শুক্রবার নিউইয়র্কে অবস্থিত ‘ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায়’ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় হবে এ অনুষ্ঠান।

শাকিব ও সাকিবকে দেখতে টিকিটের দাম রাখা হয়েছে ২০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার টাকা।

অনুষ্ঠানের আয়োজক আলমগীর খান আলম বলেন, ‘সাকিব আল হাসান এবং শাকিব খান দুজনই বাংলাদেশের গর্ব। দুজনই নিজেদের অঙ্গনের সবচেয়ে বড় তারকা। যুক্তরাষ্ট্রেও তাদের অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষী রয়েছে। তাদের কথা মাথায় রেখেই আমাদের এ আয়োজন। আশা করি সময়টা সবাই দারুণ উপভোগ করবেন।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD