শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সেই শিশুটি থাকবে আজিমপুরের ছোটমনি নিবাসে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মায়ের পেট ফেটে সড়কে জন্ম নেওয়া সেই শিশুকে রাজধানীর আজিমপুরের ছোটমনি নিবাসে নেওয়া হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) দুপুরে তাকে এখানে হস্তান্তর করেছে সমাজসেবা অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়। এর আগে শিশুটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

সমাজসেবা অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের কর্মকর্তা মাহমুদুল হাসান মুঠোফোনে বলেছেন, ‘আমরা শিশুটিকে আজিমপুর ছোটমনি নিবাস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি। এ সময় তার দাদা মোস্তাফিজুর রহমান ও অন্য স্বজনরা ছিলেন। ছোটমনি নিবাস কর্তৃপক্ষের পাশাপাশি শিশুটির স্বজনরাও তার দেখভাল করবেন।’

উল্লেখ্য, গত ১৬ জুন দুপুরে ত্রিশাল উপজেলার রাইমনি গ্রামের জাহাঙ্গীর আলম তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না আক্তারকে নিয়ে আল্ট্রাসনোগ্রাফি করতে ত্রিশাল শহরে আসেন। এ সময় তাদের সঙ্গে ছিল শিশু কন্যা সানজিদা। ত্রিশাল শহরের খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে জাহাঙ্গীর আলম, তার স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়। এ সময় ট্রাকের চাপায় রত্নার পেট ফেটে কন্যা শিশুর জন্ম হয়। শিশুটিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD