শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

ঋতুপর্ণাকে যে উপদেশ দিলেন শ্রীলেখা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২

এসএসসি দুর্নীতিকাণ্ডে উত্তাল রাজ্য। শাসক দলের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন বিরোধিতারা। বামপন্থি বুদ্ধিজীবীরাও ক্ষোভ উগরে দিচ্ছেন রাস্তায় নেমে। এর মাঝেই টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে আক্রমণ শানালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এমনিতে দুই অভিনেত্রীর সম্পর্ক আদায় কাঁচকলা! এর আগে ঋতুপর্ণার বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ এনেছেন শ্রীলেখা। এবার এসএসসি দুর্নীতি নিয়ে ঋতুপর্ণার ভাবলেশহীন প্রতিক্রিয়ার সমালোচনায় শ্রীলেখা।

বামপন্থি শ্রীলেখা রাজনৈতিক বিষয় নিয়ে বরাবরই সরব। এসএসসি দুর্নীতিকাণ্ড নিয়ে মমতা সরকারকে একহাত নিয়ে ছাড়েননি। এবার তার নিশানায় ঋতুপর্ণা। কেন?

তবে সম্প্রতি এক সংবাদমাধ্যমের তরফে ঋতুপর্ণার কাছে এসএসসি দুর্নীতি নিয়ে তার মতামতা জানতে চাওয়া হয়েছিল। জবাবে অভিনেত্রী বলেন, ‘বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। একটু সময় নিয়ে ভেবে উত্তর দেব’। সিনিয়র অভিনেত্রীর এহেন গা বাঁচানো জবাবে আপত্তি শ্রীলেখার।

ঋতুপর্ণার সেই বয়ানের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, ‘এই পোস্টটা অন্তত পার্সোনাল ভেবো না ঋতু (ঋতুপর্ণা)। জানি তুমি সিনিয়র, অনেক বেশি সফল আমার থেকে, তোমার পরিচিতের সংখ্যার শেষ নেই এবং তারা খুব পাওয়ারফুল। কিন্তু রাজ্যের এ অবস্থায় এই উত্তরটা… জীবনটা শুধু একা বাঁচার নয়, শুধু নিজের লাভের কথা ভাবা নয়, তার থেকে অনেকটা বড়।

একটু সময় নিয়ে দেখো এসব চাকরি না পাওয়া ছেলেমেয়েদের কষ্ট, যদি উত্তর খুঁজে পাও। ভালো দেখো’।

এমন পোস্টের জন্য তাকে ‘ভুগতে হবে’ এ কথা জানাতেও ভোলেননি শ্রীলেখা। এই পোস্টের জন্য অনেকই শ্রীলেখার সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘অকপট সত্যি বলার জন্য সাহস লাগে, আর সেটি সবার মধ্যে থাকে না। তোমার মধ্যে আছে বলেই তুমি সবার থেকে আলাদা’।

উল্লেখ্য, দিন কয়েক আগেই রাজ্য সরকারের তরফে ‘বঙ্গভূষণ’ সম্মান পেয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD