শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

হানিমুনে থাইল্যান্ডে পূর্ণিমা-রবিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২

চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা গত ২৭ মে বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন। তবে বিয়ের প্রায় দুই মাস পর গণমাধ্যমে এ খবর জানান তিনি।

আর বিয়ের সংবাদ প্রকাশ হওয়ার কয়েক দিন পরই মধুচন্দ্রিমায় গেছেন এই দম্পতি। পূর্ণিমার পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই তারা ঢাকা থেকে উড়াল দেন।

এখন তারা থাইল্যান্ডে আছেন। এরই মধ্যে ব্যাংকক, পাতায়া ও ফুকেটের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরেছেন। আরও কিছু জায়গায় ঘুরে দেশে ফিরবেন নবদম্পতি।

মধুচন্দ্রিমার জন্য থাইল্যান্ডে যাবেন আগে থেকেই ঠিক করে রেখেছিলেন পূর্ণিমা। তার পছন্দের জায়গা থাইল্যান্ডের কথা আগেই জানিয়েছিলেন।

পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পূর্ণিমা ও রবিন। এর আগে তাদের মধ্যে প্রায় চার বছরের বন্ধুত্ব-প্রেমের সম্পর্ক ছিল।

জানা যাচ্ছে, এটি তার তৃতীয় বিয়ে। ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথম বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সংসারের ইতি টানেন ২০০৭ সালের ১৫ মে। পরে ওই বছরের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা।

রবিনের সঙ্গে বিয়ে প্রসঙ্গে পূর্ণিমা জানিয়েছেন, ‘চার বছরের বন্ধুত্ব আমাদের। দুই পরিবার আমাদের মতামতকে গুরুত্ব দেয়। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD