শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দাম নিয়ন্ত্রণে ভারত থেকে আসছে কাঁচা মরিচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

উৎপাদন নষ্ট এবং সরবরাহ কমার অজুহাতে পাইকারি ও খুচরা বাজারে কাঁচা মরিচের দাম বেড়েই চলেছে। এ অবস্থায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২ হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। প্রায় ৮ মাস পর শনিবার (৬ আগস্ট) ভারত থেকে কাঁচা মরিচ আসা শুরু হবে।

শুক্রবার (৫ আগস্ট) দুপুরে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের বাজারে যেকোনো পণ্যের দাম স্বাভাবিক রাখার জন্য হিলি স্থলবন্দরের আমদানিকারকরা সব সময় ভারত থেকে পণ্য আমদানি করে থাকে। তবে, বেশ কিছুদিন ধরে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ ছিল। কারণ, বাংলাদেশ সরকার ইমপোর্ট পারমিট বন্ধ করে রেখেছিল। তবে, ইতোমধ্যে বাংলাদেশ সরকার ২ হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে। যার ফলে বন্দরের ব্যবসায়ীরা এলসি করেছে, শনিবার থেকে ভারত হতে কাঁচা মরিচ আমদানি হবে। সেই সঙ্গে কমে আসবে দাম।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা যায়, দেশের কৃষকের স্বার্থ বিবেচনায় গত বছরের ১০ নভেম্বর হতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ হয়। দেশের বাজারে কাঁচা মরিচের দামের ঊর্ধ্বগতির কারণে ফের ভারত থেকে মরিচ আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এখন পর্যন্ত হিলি স্থলবন্দরের দুইজন আমদানিকারক ২ হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD