সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প সরকার-এনজিও সমন্বয়ে প্রাথমিকে গুণগত পরিবর্তন আনতে চাই গাজায় ৩,৪৬৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪৫ চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

প্রেমিকাকে বন্ধুদের নিয়ে ধর্ষণ, গ্রেফতার ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২

সিলেটের ওসমানীনগরে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ডেকে এনে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তরুণী (১৯) শুক্রবার রাতে ওসমানীনগর থানায় মামলা করেছেন। এরপর ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন মো. জাহাঙ্গীর (৩২), সাইফুর রহমান চৌধুরী রানা ও মো. কামাল হোসেন (৩৪)।

মামলার এজাহার থেকে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার ১৯ বছর বয়সী এক নারী এক বছর আগে নবীগঞ্জের আউশকান্দিতে এক আত্মীয়ের বেড়াতে আসেন। সেখানে রুবেল নামে একজনের সঙ্গে তার পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। রুবেল তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে তিনি তা প্রত্যাখ্যান করেন।

গত ৩ আগস্ট রুবেল ওই তরুণীকে বিয়ের কাজ সম্পন্ন করতে তাকে ওসমানীনগর থানার সিকন্দরপুর গ্রামে যেতে বলেন। তরুণী সিকন্দরপুর পৌঁছালে রুবেল তাকে তার এক বন্ধুর বাড়িতে নিয়ে তোলে। সেখানেই বিয়ের কথা ছিল।

পরে রুবেল তাকে বিয়ে না করে তার বন্ধু রানা ও করিম নামে দুজনকে নিয়ে ধর্ষণ করে। ওই ঘরে আটকে রেখে পালাক্রমে রাতভর পাশবিক নির্যাতন চালায়।

তরুণীর অভিযোগ, আসামি রুবেল, রানা ও করিম পরস্পর সহযোগিতায় তাকে পালাক্রমে ধর্ষণ করে। আর জাহাঙ্গীর ও কামাল তাদের সহযোগিতা করে। তারা তার ২০ হাজার টাকা দামের মোবাইল, নগদ ৫ হাজার টাকা এবং স্বর্ণের কানের দুল কেড়ে নেয়।

ওই তরুণী বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার রাতে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অপর দুই আসামিকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD