সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প সরকার-এনজিও সমন্বয়ে প্রাথমিকে গুণগত পরিবর্তন আনতে চাই গাজায় ৩,৪৬৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪৫ চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

ঢাকায় শিশুকে হত্যা করলো মা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২

রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকায় ঝুমু আক্তার(৫) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।

রবিবার (৭ আগস্ট) রামপুরা টিভি সেন্টারের পাশে কুঞ্জবন এলাকায় একটি বাড়িতে মা শম্পা আক্তার শিশুটিকে বালিশ চাপা দেয়। পরে অচেতন অবস্থায় ঝুমুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় মৃত ঘোষণা করেন।

নিহত ঝুমুর মামা জামাল হোসেন বলেন, তিন বছর ধরে আমার বোন শম্পার মানসিক সমস্যা ছিল। তার স্বামী মো. জসিম উদ্দিন সাভারে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। কয়েকদিন আমার বোন সাভারেও ছিল। মানসিক সমস্যা বেশি হওয়ায় গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জে পাঠানো হয়। কয়েকদিন আগে চিকিৎসার জন্য আমার বাসায় নিয়ে আসি বোনকে। আজ বাসায় কেউ না থাকায় দুপুরে ঝুমুকে বালিশ চাপা দেয়। পরে অচেতন অবস্থায় ঝুমুকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর শম্পাকে বাসায় তালা দিয়ে দরজা বন্ধ করে রাখা হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD