শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঝালকাঠিতে বৃদ্ধি পেয়েছে নদ-নদীর পানি, ২০ গ্রাম প্লাবিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে ঝালকাঠির বিষখালী, ধানসিঁড়ি, গাবখান, সুগন্ধাসহ জেলার সব নদ-নদীর পানি বেড়েছে। এ সময় সুগন্ধা-বিষখালী নদীর পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার (১০ আগস্ট) দুপুরে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। তবে এরই মধ্যে নিম্নাঞ্চলের প্রায় ২০ গ্রাম প্লাবিত হয়েছে।

কৃষি বিভাগ জানান, চলতি মৌসুমে ঝালকাঠি জেলায় ৪৮ হাজার হেক্টরে আমন আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। জোয়ারে কিছুটা পানি বৃদ্ধি পেয়েছে। পানি দ্রুত নেমে গেলে ফসলের তেমন ক্ষতি হবে না।

এ বিষয়ে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান জানান, আজ বুধবার সকাল থেকে জেলার সব কয়টি নদীর পানি বেড়েছে। এ সময় ঝালকাঠি সদরের মির্জাপুর, সাচিলাপুর, চরভাটারাকান্দা, ভাউতিতা, রাজাপুর উপজেলার বড়ইয়া, নিজামিয়া, নলছিটির বারইকরণ, সরই, পালট, বাদুরতলা, নাচনমহল, পাটিকালঘাটা, ভবানিপুর, কাঠালিয়ার আমুয়াসহ জেলার নিম্নাঞ্চলের প্রায় ২০ গ্রাম প্লাবিত হয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD