মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী বাদামি ডিম বনাম সাদা ডিম: কোনটি বেশি ভালো? মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া লাখ ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু বেড়ে ৩০৭ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

১৫ আগস্ট সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিনটি ঘিরে সারাদেশে আয়োজিত সব অনুষ্ঠানে নিশ্চিদ্র ও সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় আইজিপি ছাড়াও সব পুলিশ ইউনিটের প্রধান, সব মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলার পুলিশ সুপাররা যুক্ত ছিলেন।

আইজিপি বলেন, জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কূটনীতিকদের যাতায়াতে এবং অনুষ্ঠানস্থলের সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে কেউ যেন কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন গুজব ছড়াতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি দিতে হবে।

তিনি বলেন, জঙ্গি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এবং অন্যান্য সন্ত্রাসীদের সম্পর্কে গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে পর্যাপ্ত সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে হবে।

আইজিপি জাতীয় শোক দিবসের অনুষ্ঠান চলাকালে পুলিশি টহল জোরদার এবং বিট পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রে সরব উপস্থিতি ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও আয়োজকদের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের নির্দেশনাও দেন তিনি।

জাতীয় শোক দিবসে গণভোজে খাবার বিতরণকালে বিট পুলিশ কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশ দেন আইজিপি।

সভায় অতিরিক্ত আইজিপি (অ্যাডমিনিস্ট্রেশন) ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এম খুরশীদ হোসেন, ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খান এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD