সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প সরকার-এনজিও সমন্বয়ে প্রাথমিকে গুণগত পরিবর্তন আনতে চাই গাজায় ৩,৪৬৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪৫ চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

নেত্রকোনার পূর্বধলায় শ্বশুরবাড়ি থেকে মো. সাইকুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে সদর ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। মারা যাওয়া সাইকুল ইসলাম পূর্বধলার লাঠুনিয়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। তিনি পেশার রিকশাচালক ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইকুল ইসলাম প্রায় ১৭ বছর আগে নয়াপাড়া গ্রামের তাইজ উদ্দিনের মেয়েকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান রয়েছে। গত তিন বছর আগে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়। ওই সময় তিনি স্ত্রীকে তার বাবার বাড়িতে রেখে সিলেটে চলে যান। সেখানে তিনি অন্য এক নারীকে বিয়ে করেন। এ অবস্থায় প্রথম স্ত্রীর সঙ্গে তার যোগাযোগ অনেকটা কমে যায়। গত তিন মাস আগে সাইকুল ইসলাম ময়মনসিংহে আরও একটি বিয়ে করে সেখানে বসবাস শুরু করেন। বিষয়টি জানতে পেরে প্রথম স্ত্রী মাসখানেক আগে লোক পাঠিয়ে কৌশলে সাইকুলকে নয়াপাড়া গ্রামে নিয়ে আসেন। এরপর থেকে তিনি শ্বশুরবাড়িতে থেকে সেখানেই রিকশা চালিয়ে স্ত্রী-সন্তানকে নিয়ে থাকছিলেন। শনিবার সকালে শ্বশুরবাড়ির লোকজন তাদের বাড়ির পাশে একটি মেহগনি গাছে ঝুলন্ত অবস্থায় সাইকুলের লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শওকত আলীকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD