শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চা শ্রমিকদের দাবি না মানলে সড়ক অবরোধের ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

দৈনিক মজুরি বৃদ্ধির দাবি না মানলে হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে চা শ্রমিক ইউনিয়ন।

শনিবার (১৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল। তিনি বলেন, ‘ধর্মঘট ও সমাবেশের পর বিকেলে শ্রমিকরা ফিরে গেছেন নিজ নিজ বাগানে। আমাদের আন্দোলন চলবে। রোববার ও সোমবার ছুটির দিন হওয়ায় শ্রমিকরা নিজ নিজ বাগানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। তবে ৪৮ ঘণ্টার মধ্যে যদি দাবি মানা না হয় তবে মঙ্গলবার আমরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করবো।’

বালিশিরী ভ্যালির চা শ্রমিক ইউনিয়নের সভাপতি সুভাষ দাশ বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে আমাদের দাবি মানতে হবে। অন্যথায় আমরা মঙ্গলবার থেকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করবো। সেই পর্যন্ত আমাদের কাজ বন্ধ থাকবে। কোনো শ্রমিক কাজে যোগ দেবেন না। বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন চলবে।’

দীর্ঘদিন ধরে দৈনিক ১২০ টাকা মজুরিতে কাজ করছেন জেলার ৪১টি চা বাগানের শ্রমিকরা। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এ টাকা অত্যন্ত অপ্রতুল। তাই মজুরি ৩০০ টাকা করার দাবিতে ৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত তারা দৈনিক দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন। কিন্তু এতে কোনো সমাধান না হওয়ায় শনিবার (১৩ আগস্ট) থেকে টানা ধর্মঘটের ডাক দেন তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD