শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাগরে নিম্নচাপ, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোয় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে থাকবে বৃষ্টি। দেশের তিনটি সমুদ্রবন্দর ও কক্সবাজারে তিন নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানিয়েছে, পূর্ণিমা এবং বায়ুচাপের তারতম্য বেশি হওয়ায় দুই থেকে চার ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে এসব এলাকায়।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এটি এখন ভারতের উডিষ্যার উত্তরে এবং পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের পার্থক্যের আধিক্য বিরাজ করছে। ফলে সমুদ্রবন্দরগুলো উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং এসব অঞ্চলের কাছাকাছি দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে চার ফুটের বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

রাজধানীর বিষয় আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীতে আজ আরও বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD