রাজধানীর চকবাজারের কামালবাগ দেবীদ্বারঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে।
সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্থানীয়রা জানান, লালবাগের কামালবাগ এলাকার ৩ নম্বর দেবিদ্বার ঘাটসংলগ্ন ওই কারখানায় আগুন লাগার পর লোকজন দ্রুত সরে যান। পরে পাশের একটি হোটেলেও আগুন ছড়িয়ে পড়ে।