শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

জীবনের নতুন উপলদ্ধি নিয়ে দেশে ফিরছেন শাকিব খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। এবার দেশে ফিরছেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়েছেন শাকিব খান।

মঙ্গলবার (১৬ আগস্ট) নিউইয়র্কের জন এফ কেনেডি বিমাববন্দরে তোলা একটি সেলফি তার ফেসবুক পেজে পোস্ট করেছেন তিনি। ছবি পোস্ট করে শাকিব খান তার আমেরিকায় থাকার দিনগুলো নিয়ে লিখেছেন।

ঢালিউডের এই সুপারস্টার জীবনের বিভিন্ন পর্যায়ের নানা অভিজ্ঞতা, চ্যালেঞ্জ, মানুষের সঙ্গে সম্পর্ক এবং নিজের আত্ম উপলদ্ধি তুলে ধরেছেন।

ভক্তদের ভালোবাসায় জীবনের চ্যালেঞ্জ জয়ী হয়েছেন জানিয়ে শাকিব খান লিখেছেন, জীবন যখনই আমাকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি করেছে, অথবা নিজেই যখন নিজেকে দিয়েছি ভেঙে গড়ার চ্যালেঞ্জ— উপরওয়ালার রহমতে এবং আমার লাখো – কোটি ভক্তের ভালোবাসায় সবসময় আমি জয়ী হয়েছি। যুক্তরাষ্ট্রে বিগত নয়টা মাসও আমার জীবনে ছিল একটি চ্যালেঞ্জের মতোই, এবং আবারও আমি আপনাদের ভালোবাসায় তা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।

যুক্তরাষ্ট্রের দিনগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, তবে এই নয়টা মাস ছিল অনেকটা অদৃশ্য শেকলে বাঁধা পড়ে থাকা জীবনের মতো। খেয়াল করেছি, মহান ব্যক্তিরা যখন বড় কিছু করেন, তার আগে এমন বিচ্ছিন্ন থাকেন! তাঁরা যখনই নতুন উপলব্ধি নিয়ে আবার শুরু করেন তখনই তাঁদের সকাল! দূরদেশে এই সময়ে অনেককে পেয়েছি, যারা আমাকে তাদের পরিবারের মানুষ ভেবে আপন করে নিয়েছে, সাপোর্ট দিয়েছে মানসিকভাবে। অন্যদিকে এও বুঝেছি, যাদের এতদিন আপন মনে করতাম তারা কেউ কেউ সত্যিকার অর্থে আমার আপন ছিল না। এর মাঝেও আমার এগিয়ে চলার এই জীবনে অন্ধের মতো সবচেয়ে বড় সাপোর্ট ছিল, দেশ-বিদেশে ছড়িয়ে থাকা লাখো-কোটি ভক্ত-অনুসারী—যারা সবসময় আমার পাশে থেকেছে, নিঃস্বার্থভাবে ভালোবেসেছে।

জীবনে এই পরিবর্তনটা দরকার ছিলে জানিয়ে তিনি লেখেন, কেন জানি মনে হয় নিজের জীবন-দর্শন, বাস্তবতা ও সবকিছুকে নতুন করে চেনা-জানা এবং বোঝার জন্য আমার এই পরিবর্তন ভীষণ প্রয়োজন ছিল। এ সময়ে খুব কাছ থেকে নিজের জীবনের সবকিছু নতুন করে কল্পনায় এঁকেছি, যেমনটা সিনেমায় করে থাকি। এ সময়টা আমায় পৃথিবী ও নিজের সম্পর্কে নতুন করে ভাবতে সাহায্য করেছে।

আজ ফিরছি প্রিয় মাতৃভূমিতে। বেঁচে থাকলে আগামী দিনগুলো আরও সুন্দর হবে ইনশাআল্লাহ।

শাকিব খান ১৭ আগস্ট দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। ভক্তরা মুখিয়ে আছেন তাদের প্রিয় নায়ককে বরণ করে নিতে। এদিন শাকিবের হাজারও ভক্ত তাকে বিমানবন্দরে বরণ করার নেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। শাকিবের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশকিছু ফ্যান গ্রুপে এ নিয়ে ভক্ত অনুরাগীদের জোর প্রচারণা চালাতেও দেখা যাচ্ছে।

২০২১ সালের ১২ নভেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন শাকিব খান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD