সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

রাশিয়া থেকে ভারত তেল কিনতে পারলে আমরাও পারব : প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

রাশিয়া থেকে ভারত তেল কিনতে পারলে আমরা কেন পারব না, আমরাও রাশিয়া থেকে তেল আনতে পারব। মূল্যস্ফীতির কারণে নিম্ন-আয়ের মানুষের কষ্ট হচ্ছে। মূল্যস্ফীতির জন্য জ্বালানি তেল দায়ী, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এদিন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন।

আজকের বৈঠকে জ্বালানি তেল কেনার বিষয়ে নানা ধরনের পথ বের করতে বলেছেন প্রধানমন্ত্রী। প্রয়োজন হলে রুশ মুদ্রা রুবলে জ্বালানি তেল কেনার বিষয়টি প্রধানমন্ত্রী দেখতে বলেছেন বলে জানান মন্ত্রী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD