শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

বিমানবন্দরে নেমে ভক্তদের উদ্দেশ যা বললেন শাকিব খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২

নয় মাস পর দেশে ফিরলেন ঢালিউডের অভিনেতা শাকিব খান। তাকে এক নজর দেখতে বিমানবন্দরে ভিড় জমান তার ভক্ত ও অনুসারীরা। বুধবার দেশে ফিরছেন তিনি।

বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘অনেক সুখবর অপেক্ষা করে আছে। মাত্র তো দেশে পা রাখলাম’।

দীর্ঘদিন পর দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করলে শাকিব বলেন, ‘এটা আমারই দেশ। আমি আমার দেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ’।

এদিন, তাকে স্বাগত জানাতে নায়কের অফিশিয়াল ফেসবুক গ্রুপে ভক্তদের নির্দিষ্ট তারিখে বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছিল। আর তাই তো দেশের বিভিন্ন জায়গা থেকে অনুরাগীরা সাড়া দিয়েছেন। ঠিক সময়ে বিমানবন্দরে পৌঁছে গেছেন তারা। শাকিব খানকে দেখতে কিংবা বরণ করে নিতে ভক্তদের উপচে পড়া ভিড় তৈরি হয়েছে।

জানা যায়, শাকিব খান কিছুক্ষণের মধ্যেই বিমান বন্দর থেকে বের হবেন। ভক্তদের সঙ্গে দেখা করে নিজ বাসভবনে যাবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD