বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হাতিয়াতে ট্রলারডুবি, নিহত ২, নিখোঁজ ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াাতে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ২ জেলের মৃত্যু হয়েছে এবং ২ জেলে নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক নিহতদের নাম ঠিকানা জানাতে পারেনি।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে বঙ্গোপসাগরের দমারচরে এ ঘটনা ঘটে।

হাতিয়া থানার পরিদর্শক কাঞ্চন কান্তি দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ২ জেলে নিখোঁজ রয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ট্রলারে থাকা ১০ জন মাঝি মাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উড়ো উড়ো শোনা যাচ্ছে ২-৩ জন জেলের মরদেহ ঘটনাস্থলের আশে পাশে থেকে উদ্ধার করা হয়েছে। এলাকার যাত্রাপথ দুর্গম। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD