সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প সরকার-এনজিও সমন্বয়ে প্রাথমিকে গুণগত পরিবর্তন আনতে চাই গাজায় ৩,৪৬৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪৫ চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

প্রতারণা করায় সানজিদাকে হত্যা করে তিন প্রেমিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

রংপুরের কাউনিয়ায় স্কুলছাত্রী সানজিদা আক্তার ইভার (১৬) হত্যা-রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। প্রতারিত হওয়ার ক্ষোভ থেকে তিন প্রেমিক মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে- এমন দাবি করছেন তারা। তারা বলেন, সানজিদা এক প্রেমিক ছেড়ে আরেক প্রেমিকের সাথে গভীর সম্পর্ক করেছে। এভাবে একে একে তিন প্রেমিকের সাথে প্রতারণা করে। যার পরিপ্রেক্ষিতে তিন প্রেমিক বিষয়টি জেনে একজোট হয়ে ক্ষোভে তাকে হত্যা করে।

বুধবার রাতে গ্রেফতার নাহিদুল ইসলাম সায়েম হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ বলছে, সায়েমের দেয়া তথ্য অনুযায়ী অপর দুই প্রেমিককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সানজিদা আক্তার ইভা কাউনিয়া উপজেলার কুর্শার গড়াই গ্রামের সৌদি প্রবাসী ইব্রাহীম মিয়ার মেয়ে। পাশের পীরগাছা উপজেলার বড়দরগাহ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়তো সে। মঙ্গলবার (১৬ আগস্ট) প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ করতে থাকে।

এদিকে ওইদিন রাতে উপজেলার হরিচরণ লস্করপাড়া এলাকায় এক কিশোরীকে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকার খবর পায় পুলিশ। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশটি সানজিদার বলে শনাক্ত করে তার পরিবার। তার শরীরে ছুরিকাঘাতের ১৮টি চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য ওই রাতেই মরদেহ মর্গে পাঠায় পুলিশ।

পুলিশ বলছে, মরদেহের সঙ্গে থাকা একটি ব্যাগে পাওয়া খাতার লেখার সূত্র ধরে নগরীর মাহিগঞ্জ থানার তালুক উপাশু গ্রামের নূর হোসেনের ছেলে নাহিদুলকে গ্রেফতার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর নাহিদুল এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

জবানবন্দিতে নাহিদুল জানান, বছর তিনেক আগে সানজিদার সঙ্গে পরিচয়ের পর তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তখন থেকে তাদের গভীর প্রেম চললেও কিছুদিন আগে সানজিদার একাধিক প্রেমের ঘটনা জানতে পেরে তাদের সম্পর্ক ছিন্ন হয়। প্রতিশোধ নিতে পূর্বপরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে নগরীর শাপলা হলে তারা একসঙ্গে সিনেমা দেখে বিকেলে পীরগাছার একটি পার্কে ঘোরাঘুরি করে। এরপর সন্ধ্যায় ফিরে আসার পথে সানজিদার অপর দুই প্রেমিকসহ ঘটনাস্থলে একত্রিত হয়ে তিনজন মিলে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে সটকে পড়ে।

এদিকে সানজিদার বাবা ইব্রাহিম খানের দায়ের করা মামলায় নাহিদুলকে বৃহস্পতিবার (১৮ আগস্ট) জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD