বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ১৩৫ রোগী হাসপাতালে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, একদিনে ভর্তি ১৫ রোগী

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ১৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১১৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১৯ জন।

রোববার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৪৫৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৯২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৪৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার সাতজন। এ পর্যন্ত মারা গেছেন ১৯ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এরমধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD