শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

লাইফ সাপোর্টে থাকা রাজুর সঙ্গে সেলফি নিতে ‘আইসিইউ’তে ঢুকে গেল এক ভক্ত!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২

ভারতের জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তব হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১২ দিন যাবৎ হাসপাতালে ভর্তি রয়েছেন। এখনও জ্ঞান ফেরেনি তাঁর। প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই কৌতুকাভিনেতা। এই মুহূর্তে দিল্লির ‘এআইআইএমএস’ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

তবে আগের চেয়ে কিছুটা ভালো আছেন এই কমেডিয়ান, এমনটাই জানিয়েছে তাঁর পরিবার। তাঁর রক্তচাপ এখন স্বাভাবিক, এমনকি বাইরে থেকে অক্সিজেনের জোগান ১০ শতাংশ কম করা হয়েছে বলেও জানা গেছে।

তবে সম্প্রতি ঘটে গেছে একটি বিব্রতকর ঘটনা! লাইফ সাপোর্টে থাকা কমেডিয়ানের সঙ্গে যেন সেলফি তোলার হিড়িক পড়েছে হাসপাতালে! এই ঘটনায় তাজ্জব হাসপাতাল কর্তৃপক্ষও। এমনকি নিরাপত্তার বেড়াজাল টপকে রাজু শ্রীবাস্তবের সঙ্গে সেলফি তুলতে আইসিইউ-তে ঢুকে পড়ে তাঁর এক অনুরাগী! তিনদিন আগের এই ঘটনায় বেশ নড়েচড়ে বসেছে হাসপাতাল কতৃপক্ষ।

সূত্রের খবর অনুযায়ী, ‘এআইআইএমএস’এর আইসিইউ-তে কারো অনুমতি ছাড়া ঢুকে পড়ে অচেতন রাজুর সঙ্গে সেলফি তোলা শুরু করে এক যুবক। এরপর বিষয়টি হাসপাতালের স্টাফদের নজরে আসতেই দ্রুত সিকিউরিটি ডেকে ওই যুবককে বের করে নিয়ে যাওয়া হয়।

তবে এমন ঘটনায় যথেষ্ট বিরক্ত রাজুর পরিবার। ঘটনার পর থেকেই রাজুর রুমের বাইরে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। এমনিতেই আইসিইউ-তে থাকা রোগীর সঙ্গে দেখা করতে চিকিৎসকের বিশেষ অনুমতি লাগে, সে জায়গায় ওই যুবক সবার চোখে ধুলো দিয়ে কি করে ঢুকে পড়ল, তা সত্যিই চমকে দেওয়ার মতো বিষয়। এই মুহূর্তে পরিবারের সদস্যদেরও রাজুর কেবিনে ঢোকার অনুমতি দিচ্ছেন না চিকিৎসকরা।

গত ১০ই অগস্ট জিমে ট্রেডমিলে দৌড়ানোর সময় হার্ট অ্যাটাকের শিকার হন এই কৌতুকাভিনেতা। হৃদরোগে আক্রান্ত হওয়ার দিনেই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছিল তাঁর। এখনও অচেতন অবস্থায় রয়েছেন রাজু শ্রীবাস্তব। তাঁকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD