বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাজধানীর বিজয়নগরে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

রাজধানীর বিজয়নগরে হোটেল ‘হোটেল ৭১’ এর পেছনের গলিতে হামিম ইলেকট্রনিক্সের টেলিভিশনের শোরুমে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ আগুন লাগে।

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন মিয়া রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিজয়নগরের ওই ভবনে আগুনের ঘটনা ঘটে। ভবনটিতে খাওয়ার আড্ডা নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। সেই ভবনের ওপর তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সর্বশেষ ১০টি ইউনিট কাজ করছে। এর আগে আগুন নিয়ন্ত্রণে ৬টি ইউনিট কাজ শুরু করে।

জানা গেছে, ভবনটিতে হামিম ইলেকট্রনিক্সের গোডাউন রয়েছে। খাওয়ার আড্ডা রেস্টুরেন্টের ভবনের দুই তলার ছাদের ওপর টিনশেড ঘর। ওই ঘরে টিভি মেরামত বা তৈরি করা হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে ভবনের ভেতরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দ্রুত বের হয়ে আসেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD