বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পেঁয়াজের কেজি ২২ টাকায় নামলো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

দিনাজপুরের হিলি বন্দরে পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২ টাকা কেজি দরে। ভারত থেকে আমদানি বাড়ায় ও ডলারের দাম কমতে শুরু করায় কমে যাচ্ছে পেঁয়াজের দাম।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় হিলি বন্দর বাজার ঘুরে জানা যায়, গত দুই দিনের ব্যবধানে ৬ থেকে ৮ টাকা কমেছে কেজিপ্রতি পেঁয়াজের দাম। প্রকার ভেদে ৩০ টাকার ভারতীয় পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২২ থেকে ২৪ টাকা কেজি দরে।

হঠাৎ পেঁয়াজের দাম কমে যাওয়ায় খুশি ক্রেতা-বিক্রেতারা। বাজারে পেঁয়াজ কিনতে আসা আশিকুর রহমান বলেন, দুইদিন আগে ৩০ টাকা কেজি হিসেবে পেঁয়াজ নিয়েছিলাম। আজ ২৪ টাকা কেজি দরে কিনলাম। আর একটু দাম কমলে ভাল হতো।

হিলি বাজারে পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, পেঁয়াজ আমদানি বেড়েছে তবে বেচাবিক্রি বর্তমানে অনেক কম। এছাড়াও ডলারের দাম কমের দিকে তাই পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি চলমান রয়েছে। ডলারের মূল্য কমতে শুরু করেছে, আশা করি ২০ টাকা কেজিতেও পেঁয়াজ পাওয়া যাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD