বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাদক সেবন নিয়ে জহু হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক (জহু) হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। হাতাহাতি জড়ানো দুই গ্রুপের সদস্যরা শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানা এবং সাধারণ সম্পাদক রুবেল হোসেনের অনুসারী বলে জানা গেছে।

শিক্ষার্থীদের একটি সূত্র বলছে, মাদক সেবনকে কেন্দ্র করে এ হাতাহাতির ঘটনা ঘটেছে। অন্যদিকে হল শাখা ছাত্রলীগ ও প্রশাসন বলছে গান-বাজনাকে কেন্দ্র করে এ ঘটনা। এ ঘটনায় ছাত্রলীগের ১০‌ জন কর্মী আহত হয়েছেন।

জানা যায়, শুক্রবার রাত ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক (জহু) হল প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। অনেকেই স্টাম্প ও রড নিয়ে ঘটনাস্থলে মহড়া দিতে দেখা গেছে। পরিস্থিতি বেশি উত্তপ্ত হলে, তা থামাতে এগিয়ে আসেন কামাল উদ্দিন রানা ও রুবেল হোসেন। পরে রাত আড়াইটার দিকে উভয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

মদের আসরের বিষয়টি অস্বীকার করে হল ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানা বলেন, রাতে ছাদে উচ্চ স্বরে গান গাওয়াকে কেন্দ্র করে কিছু শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়েছে। পরে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনি। তবে কেউ যদি মাদক গ্রহণের প্রমাণ দিতে পারে, তাহলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।

হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন বলেন, ছাদে বসা নিয়ে জুনিয়রদের নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা গিয়ে সব সমাধান করে ফেলেছি।

এ ব্যাপারে সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ আবদুর রহিম বলেন, রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়েছি। হলের হাউজ টিউটর, স্টাফ, ছাত্রসহ হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছিল। কেউ এ বিষয়ে অভিযোগ দিলে আমরা তদন্তের সাপেক্ষে ব্যবস্থা নেব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD