সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প সরকার-এনজিও সমন্বয়ে প্রাথমিকে গুণগত পরিবর্তন আনতে চাই গাজায় ৩,৪৬৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪৫ চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

বিমানবন্দরে ২৫ লাখ টাকাসহ রাজস্ব কর্মকর্তা আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

বেনাপোল কাস্টমস হাউজের এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে নগদ ২৫ লাখ টাকাসহ বিমানবন্দরে আটক করা হয়েছে।ওই কর্মকর্তার নাম খন্দকার মুকুল হোসেন।

বৃহস্পতিবার সকালে যশোর বিমানবন্দরে তাকে আটক করে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা। এ সময় তার কাছে নগদ ২৫ লাখ টাকা পাওয়া যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা সংস্থাটি তাদের হেফাজতে নেয়। ওই গোয়েন্দা সংস্থার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এ ছাড়া বেনাপোল কাস্টমস অফিসে কর্মরত একজন কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী পরিমাণ টাকাসহ মুকুল হোসেন আটক হয়েছেন- তা তিনি জানাতে পারেননি।

সূত্রে জানা গেছে, আজ সকালে মুকুল হোসেন ঢাকার উদ্দেশে যশোর বিমানবন্দরে আসেন। সেখান থেকে একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা তার।কিন্তু ওই গোয়েন্দা সংস্থার সদস্যরা আগে থেকেই ‘টাকা পাচারের’ খবর পেয়ে বিমানবন্দরে অবস্থান নেন। মুকুল বিমানবন্দরে আসার পর তাকে ২৫ লাখ টাকাসহ আটক করা হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য মুকুলকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। ঢাকায় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওই সূত্র আরও জানায়, ঢাকায় জিজ্ঞাসাবাদ শেষে আজ রাতেই মুকুলকে প্রথমে যশোরে এবং পরে বেনাপোলে ফিরিয়ে নেওয়া হবে। মুকুল হোসেনের বাড়ি টাঙ্গাইলে বলে জানা গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD