শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

ধর্ম নিয়ে কখনো আলাদা কিছু ভাবিনি : শাহরুখ খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

একের পর এক বয়কটের ডাকে টালমাটাল বলিউড। যত দিন যাচ্ছে, বলিউডে বয়কটের প্রবণতা যেন বেড়েই চলেছে। প্রথমে আমিরের লাল সিং চাড্ডার পর কিছুদিন আগে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটিকে বয়কটের ডাক দিয়েছিলেন হিন্দুত্ববাদীরা। সনাতনি হিন্দুদের এই সিনেমা দেখতে বারণ করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গুরুভাই সাধু দেবনাথ।

তবে কি মুসলিম অভিনেতা হবার জন্য ভবিষ্যতে আবারও বয়কটের মুখে পড়তে হবে খানদের? ধর্ম কি এতটাই প্রভাব রাখে তারকাদের জীবনে? যখন এমন প্রশ্ন উঁকি দেয় মানুষের মনে, তখন আরেকটি প্রশ্নও চলে আসে সামনে। সেটি হচ্ছে, বলিউডে শাহরুখ খানের ধর্ম নিয়ে মতবাদ কি? সম্প্রতি উঁকি দেয়া এই প্রশ্নের জবাব কিন্তু শাহরুখ দিয়ে রেখেছিলেন আরো ১৩ বছর আগে!
২০০৯ সালে একটি ইভেন্টে শাহরুখকে প্রশ্ন করা হয়েছিল, শাহরুখ যে সম্মান ও ভালোবাসা পাচ্ছেন, যদি তাঁর নাম অন্য কিছু হত (হিন্দু ধর্মাবলম্বী) তাহলে এটা কি তাঁর জীবনে আরো বেশি প্রভাব ফেলত কিনা? অভিনেতা উত্তর দিয়েছিলেন, ‘আমার তো মনে হয় না কোনও পার্থক্য থাকত। অন্তত আমার কখনও এরকম মনে হয়নি নিজের কাজ করার সময়। ধর্ম নিয়ে কখনো আলাদা কিছু ভাবিনি ভারতের মতো অসাধারণ দেশে। আমার দেশ আমাকে এটা শেখায়নি। তাই আমাকে যেই নামেই ডাকা হোক, আমার মিষ্টত্ব একই থাকবে। ’

বলিউডে শাহরুখের ক্যারিয়ার শুরু হয়েছিল ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে। তাঁর প্রথম কাজ ছিল ১৯৮৯ এর টিভি শো ‘ফৌজি’। এরপর তিনি সার্কাস আর ইডিয়টের মতো কাজের অংশ হন। সিনেমায় তাঁর অভিষেক ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমা দিয়ে। প্রথম ছবিতেই পান সেরা নবাগত হিসেবে ফিল্মফেয়ার পুরষ্কার। তারপর থেকে একটানা কাজ করে নিজেকে নিয়ে গিয়েছেন বলিউডের শীর্ষ নম্বরে। এখনও শাহরুখ খানের সিনেমা দেখার জন্য অপেক্ষা করে থাকে কোটি কোটি ভক্ত। বিশ্বের সবচেয়ে বড় ‘ফিল্ম মেগাস্টার’ বলা হয় এই অভিনেতাকে।

আগামীতে শাহরুখ খানের শক্ত সিনেমার লাইনআপ রয়েছে। তাকে দেখা যাবে পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমায়। দীপিকা পাড়ুকোন আর জন আব্রাহামও থাকছেন এই সিনেমায়। এরপর দক্ষিণী পরিচালক এটলি’র পরিচালনায় শাহরুখের ‘জাওয়ান’ আসবে জুন মাসে। তারপর রাজকুমার হিরানির ‘ডংকি’ নিয়ে শাহরুখ আসবেন বছরের শেষে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD