বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

কক্সবাজারের উখিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

আজ শনিবার সকাল ১০টার দিকে উখিয়ার হিজলিয়ায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

শাহপুরী হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হিজলিয়ায় কক্সবাজারমুখী ট্রাক ও অটোরিকশার সংঘর্ষের ঘটনায় ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ৪ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহতরা হলেন- উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকার বাসিন্দা মৃত জয়নালের স্ত্রী ছলেমা খাতুন (৪৫), একই ইউনিয়নের পাগলিরবিল এলাকার গুরা মিয়ার ছেলে আনোয়ার ইসলাম (২৫) ও রামু উপজেলার মেরংলোয়া এলাকার বাসিন্দা মনিন্দ্র ধরের ছেলে বিধু ধর (৫২)। তাৎক্ষণিক নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় রামু গর্জনীয়া এলাকার নুরুল আলমের ছেলে হাবিবুল্লাহ গুরুতর আহত হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD