বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কেরানীগঞ্জে আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

কেরানীগঞ্জের জিনজিরায় একটি বাসায় গ্যাসের চুলা থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে ওই স্থানের মান্দাইল মন্দিরের সামনের একটি বাসায় ঘটনা ঘটে। এই ঘটনায় একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে শিশুও রয়েছে।

দগ্ধরা হলেন- মোছা. বেগম (৬০), তার মেয়ে সোনিয়া আক্তার (২৬), সোনিয়ার মেয়ে মরিয়ম আক্তার (৮), বেগমের নাতি সাহাদত হোসেন (২০), ওইয়াছিন (১২) ও ইদুনী ওরফে পান্না বেগম (৫০)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি বলেন, মান্দাইল এলাকা থেকে দগ্ধ অবস্থায় শিশুসহ ৬ জন ভর্তি হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা বলছেন, ভোরে বেগম রান্না ঘরে গ্যাসের চুলা জ্বালাতে গেলে সারা ঘরে আগুন লেগে যায়। সেই আগুনে তারা দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেন স্থানীয়রা। তবে আগুন লাগার উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বলেন, নারী-শিশুসহ ছয়জন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে বেগমের শরীরের ২৩ শতাংশ, ইদুনী ওরফে পান্না বেগমের ৩০ শতাংশ, সাহাদতের ৫২ শতাংশ, সোনিয়ার ২৩ শতাংশ, ইয়াছিনের ২৮ শতাংশ, ও মরিয়মের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD