বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এখন ১২ টাকা কেজিতে কাঁচা মরিচ!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

গত দুই সপ্তাহ আগে পাইকারি বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৫০ থেকে ২০০ টাকা কেজিতে। সেই কাঁচা মরিচ বগুড়ার আদমদীঘিতে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে নেমে এসেছে ১২ টাকা কেজিতে। আজ বুধবার সকালে আদমদীঘির সদর ও উপজেলার ছাতিয়ানগ্রাম ও সান্তাহার বাজারসহ বিভিন্ন হাটবাজারে খুচরা ১৫ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হয়েছে।

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে তিন শতাধিক বিঘা জমিতে মরিচ চাষ করা হয়েছে।

গত বছরের তুলনায় এবার মরিচ চাষের পরিমাণ কিছুটা বেশি। নিত্য দ্রব্যের দাম বৃদ্ধির সাথে তাল মিলিয়ে পাইকারি বাজারে কাঁচা মরিচের দামও বৃদ্ধি করা হয়েছিল। যা গত দুই সপ্তাহ আগে পাইকারি বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৫০ থেকে ২০০ টাকা কেজিতে। যা এখন পাইকারি বাজারে ১২টাকা ও খুচরা বাজারে ১৫টাকায় নেমে এসেছে।

উপজেলার ছাতিয়ানগ্রাম হাটে মরিচ বিক্রি করতে আসা অন্তাহার গ্রামের আবু সাঈদ জানান, ১২ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করেছেন। কাঁচা মরিচ পাইকারী ব্যবসায়ী মনোয়ার হোসেন জানায়, হাট বাজারে আমদানি বেশি হওয়ায় দাম কমেছে। কাঁচা মরিচ পঁচনশীল। তাই মরিচের দরপতন হয়েছে।

মরিচ চাষি বেলাল হোসেন জানান, প্রতি বিঘা জমিতে মরিচ চাষের জন্য প্রায় ২৫-৩০ হাজার টাকা খরচ হয়ে থাকে। হঠাৎ পাইকারি বাজারে ১২ টাকা কেজিতে বিক্রি করে উৎপাদন খরচ তোলা সম্ভব হচ্ছে না। এখন ক্ষেত থেকে প্রতিকেজি মরিচ তুলতে ৫ টাকা শ্রমিকের মজুরি দিতে হচ্ছে।

উপজেলার সান্তাহার পৌর শহরের মরিচ ক্রেতা ফজলুল হক জানান, বুধবার সকালে খুচরা বাজারে ১৫ টাকা কেজি দরে মরিচ কিনেছি। যা গত সোমবারও ৩০টাকা কেজিতে বিক্রি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী জানান, উপজেলায় ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এরমধ্যে বেশিরভাগ মরিচ চাষ হয় ইউনিয়ন এলাকাগুলোতে। সার্বক্ষনিক কৃষকের পাশে ছিল কৃষি বিভাগ। ফলে এবার মরিচের ফলনও ভালো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD