বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গুরুত্ব অনুযায়ী তিন রঙে চিহ্নিত হবে সড়ক : তাপস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ডিএসসিসির আওতাধীন সড়কগুলো তিন রঙে চিহ্নিত করা হবে। সড়কগুলোর গুরুত্ব অনুযায়ী লাল, হলুদ ও সবুজ রঙে চিহ্নিত হবে। যা আগামী সপ্তাহ থেকে শুরু হবে।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে হকার্স মার্কেটের নির্মাণ কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক লাল রঙে চিহ্নিত হবে, এ সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না। পর্যায়ক্রমে হকার উচ্ছেদ করা হবে। আগামী সপ্তাহ থেকে হাঁটার পথ থেকে হকার সরানোর কার্যক্রম শুরু হবে।

মেয়র তাপস বলেন, গুরুত্ব অনুযায়ী কিছু সড়ক হলুদ ও সবুজ চিহ্নিত করা হবে। হকার্স মার্কেটকে দশতলা বিপণিবিতান করব। যেখানে তাদের পুনর্বাসন করা হবে। আগামী দুই বছরের মধ্যে ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হবে।

মেয়র তাপস আরও বলেন, আমরা খেলার মাঠ ও পার্ক নিয়ে হাজার প্রতিকূলতায় রয়েছি। কোনো সুনির্দিষ্ট এলাকায় সুনির্দিষ্ট মাঠে ও পার্কের বিষয়ে অভিযোগ পেলে, তা উদ্ধারে আমরা অভিযান পরিচালনা করব।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD