শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন অকাল প্রয়াত নায়ক সুশান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২০

 

মাত্র ৩৪ বছর বয়সেই জীবনের মায়া কাটিয়ে চলে গেলেন বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আজ ১৪ জুন তিনি আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। মুম্বাইয়ে নিজ বাড়িতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ!

তার মৃত্যুতে শোকের চাদরে ঢাকা পড়েছে গোটা বলিউড। থমকে গেছেন সবাই চঞ্চল এই অভিনেতার আত্মহত্যার খবরে। কেউই যেন বিশ্বাস করতে পারছেন না।

প্রাণোচ্ছল এক তরুণ ছিলেন সুশান্ত। হাসি যেন তার মুখে লেগেই থাকতো। সহকর্মীরা তার সঙ্গ পছন্দ করতেন। সেই হাসিমুখের মানুষটি কী অভিমান বুকে নিয়ে চলে গেলেন, সে প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বলিউডজুড়ে!

এদিকে জানা গেছে ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিলেন সুশান্ত সিং রাজপুত। তার স্বপ্ন ছিলো ইঞ্জিনিয়ার হওয়ার। কিন্তু ভাগ্য তাকে দান করেছিলো অভিনেতার খ্যাতি।

জানা যায়, ১৯৮৬ সালের ২১ জানুয়ারি পটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিংহ রাজপুত। পরবর্তীকালে দিল্লিতে চলে আসে তার পরিবার। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। কিন্তু সেইসময় থেকেই থিয়েটারের দিকে ঝোঁকে পড়েন।

নাচও শেখেন বেশ ঘটা করে। শবিজে প্রতিষ্ঠার নেশায় ইঞ্জিনিয়ার হওয়ার শিক্ষা আর শেষ করতে পারেননি সুশান্ত।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD