সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প সরকার-এনজিও সমন্বয়ে প্রাথমিকে গুণগত পরিবর্তন আনতে চাই গাজায় ৩,৪৬৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪৫ চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

রাজবাড়ীতে আরিফুল ইসলাম রকি নামে এক পোল্ট্রি মুরগির ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা সদরের খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর আরিফুল ইসলাম রকি খানখানাপুর সর্দার পাড়া এলাকার রাজ্জাক শেখের ছেলে।

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শওকত আলী জানান, শনিবার বিকেলে রকি খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউটের সামনে একটি দোকানের বেঞ্চে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD